চার মাসেও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নাম্বার ওয়ার্ডের রাস্তায় ড্রেনেজ সংস্কারের কাজ চলছে। চার মাসেও কাজের অগ্রগতি তেমন নেই। বরং এই কাজের কারণে রাস্তাটি প্রায় বন্ধ হতে বসেছে। চলাচলের ভোগান্তিতে বাড়ি ছাড়ছেন এলাকাবাসী। আর বিপাকে পড়েছেন বাড়ির মালিকরা। বর্ষার আগেই এই কাজ শেষ করা না গেলে জলাবদ্ধতার ভোগান্তি আরও তীব্র হবার শঙ্কা এলাকাবাসীর। 

উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড। যামুন মোড় থেকে হলান সড়ক হয়ে দক্ষিণখান বাজার পর্যন্ত চলছে রাস্তা সংস্কারের কাজ। কিন্তু গেলো চার মাসেও কাজের অগ্রগতি খুব কম। বরং ঢিমেতালের এই কাজ এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

রাস্তা কাটার কারণে কোনো যানবাহন চলছে না। দু'একটি মোটরসাইকেল আর পায়ে হেঁটেই যাতায়াত করছেন বাসিন্দারা। স্কুল কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা। বিপাকে পড়ছেন রোগীরা। 

এলাকার বেশিরভাগ বাসায় ঝুলছে বাসা ভাড়ার নোটিশ। অধিকাংশ বাসাই খালি। রাস্তার দুর্ভোগের কারণে বাড়িওয়ালারাও বাসা ছেড়েছেন। অনেক বাসা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। 

দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। যারাও টুকটাক ব্যবসা করছেন তাদের গুনতে হচ্ছে লোকসানের বোঝা। 

বর্ষার আগেই কাজ শেষ না হলে কাদা আর ময়লা পানিতে দুর্ভোগ আরও বাড়ায় শঙ্কায় আছে মানুষ। 

এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রুত রাস্তাটির কাজ শেষ করার অনুরোধ এলাকাবাসীর। 

 

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর