শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

পটুয়াখালীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভুক্তভোগী শিশুটির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে শিশুর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায় খালি বাসায় শিশুকে একা পেয়ে অভিযুক্ত মুন্না তাকে ধর্ষণ করে।

পরে তার মা ফিরে এলে ঘটনা জানতে পেরে শিশুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ওন-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতেই শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, মামলা হয়েছে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর