রাজনৈতিক বিভাজন আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে: নুর

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গত ১৬ বছরে তারা বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, চলমান পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক বিভাজন যদি থাকে তাহলে এই রাজনৈতিক বিভাজনই আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে; তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 

সোমবার বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ পার্কে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে স্বাধীনভাবে কথা বলার, একে অপরের সাথে ভাব বিনিময়ের স্বাধীনতা ছিলো না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের মত প্রকাশের স্বাধীনতা ছিলো না। মহান মুক্তিযুদ্ধ থেকে ২৪ -এর জুলাই-আগস্ট বিপ্লব সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট মনোভাবের পরিচয় দিয়ে প্রমাণ করেছে। আমাদের এই বিজয় ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই; এ নিয়ে বিভাজিত রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্নভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। এই ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

রাজনৈতিক বিভাজান আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এই নেতা। 

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদারের সঞ্চালনায় ইফতার পার্টিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা অংশ নেন। 

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর