ভারতের সঙ্গে গোল শূন্য ড্র বাংলাদেশের

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো যায়নি। শেষে গোল শূন্য সমতা করে হাবিয়ের ক্যাবরেরার দল। তবে ভারতের বিপক্ষে এদিন হামজার দল খেলেছে ডমিনেট করেই।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ।

ম্যাচের বড় অংশ জুড়ে রাকিব-শাহরিয়ার ইমন-মজিবর রহমান জনিরা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। স্বাগতিকদের গোলকিপার বিশাল কাইতের বদান্যতা কম নয়। তারই ভুলে একাধিক সুযোগ আসে। কিন্তু কিছুতেই শিলংয়ের মাঠে গোল আসেনি। 

এদিন বাংলাদেশ একাদশে ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে পুরো মাঠ জুড়ে প্রাণবন্ত ছিলেন ২৭ বছর বয়সী ফুটবলার।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের অধিকাংশ সময়জুড়ে বাংলাদেশের আধিপত্য। কিক অফের ১৫ সেকেন্ড পরেই সুযোগ হারায় বাংলাদেশ। দারুণ এক সুযোগ পেয়ে অবিশ্বাস্যভাবে তা নষ্ট করেন জনি। 

৯ মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে শাহরিয়ার ইমন মাথা ঘুরিয়ে হেড নিলেও তা পোস্টের দূর দিয়ে যায়। ১২ মিনিটে বাংলাদেশের সামনে আবারও সুযোগ আসে। গোলকিপার বিশাল কাইত ঠিকমতো গোলকিক নিতে পারেননি। সামনে থাকা শাকিলের পিঠে লেগে চলে যায় বক্সের ভেতরে থাকা হৃদয়ের পায়ে। এই মিডফিল্ডার লক্ষ্যে শট নিলেও শুভাশিষ বোস গোল হতে দেননি।

১৮ মিনিটে রাকিবের কাটব্যাকে কেউ শট নিতে পারেননি। এরপর মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন লাফিয়ে উঠে হেড করেন। তবে তা হয় লক্ষ্যভ্রষ্ট। যার কারণে ডেডলক খোলেনি। ২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ।

৩০ মিনিটে ভারত প্রায় গোল পেয়েই যাচ্ছিলো। কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন শাকিল। ফিরতি বলে ফারুক চৌধুরীর  দুর্বল শট মিতুল তালুবন্দি করেন।

৪১ মিনিটে বাংলাদেশ আবারও আক্রমণে। তবে এবারও সুযোগ নষ্ট করেন জনি। 

তবে ফিফা র‌্যাংকিংয়ে ১২৬ নম্বর দলের (ভারত) সঙ্গে ১৮৫ নম্বর দলের (বাংলাদেশ) প্রতিপক্ষের ঘরের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাটাও কম নয়।

একাত্তর/এসি
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের...
ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র এবং তাঁরই এক সময়ের আইডল রবিনহোর ছেলের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এক লড়াই নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রেইনিং গ্রাউন্ডের সেই চড়কাণ্ডের পর অবশেষে...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর