টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার এক

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:২৫ এএম

রাজধানীর শাহবাগ থানা পুলিশ শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ এক জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার আহসান আহমেদ ওরফে মাসুমের (৩৬) কাছ থেকে ছিনতাই হওয়া জিপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে গুলশান থানার ৪১ নম্বর রোডের ‘আমারি ঢাকা’ নামক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত ‘হইল ডিলস্ (বারভিডা- ১৭৯১)’ নামের একটি গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানিজ গাড়ির একজন আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর।

বাসসের খবরে বলা হয়, গত ৭ মার্চ বিকেল সাড়ে ৫টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ক্রয় করার জন্য মাশরুর নাঈরের সাথে কথা বলে। কথাবার্তার এক পর্যায়ে মাশরুর নাঈর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলে।

পরদিন রাত পৌনে ৮টার দিকে সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসে এবং গ্যারেজের বাইরে আরও দুই জন অবস্থান করে। পরে একটি টয়োটা হেরিয়ার জিপ গাড়ি টেস্ট ড্রাইভ দেয়ার জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মো. পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিন জন ব্যক্তি গাড়িটিতে উঠে। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক সোয়া ৮টার সময় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসে। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। জিপ গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর