ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের আট জন আটক

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম

রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আট জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (২৫ মার্চ) উত্তরা র‌্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানান সংস্থার উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

তিনি গণমাধ্যমকে বলেন, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ের শতভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রয় করছে। ঈদ উপলক্ষ্যে অধিক সংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ে। কিন্তু ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় আমরা গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পাই। এই অভিযানে আমরা প্রথমে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তম চন্দ্র দাস (৩৪) নামে এক জনকে অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ আটক করি। তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিন জনকে আটক করা হয়। এদের মধ্যে রেলওয়ের আউটসোর্সিং কর্মচারীও রয়েছেন এবং সহজ ডটকমের কিছু অসাধু কর্মীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

চক্রের হোতা উত্তম চন্দ্র দাসের নিকট থেকে জানা যায়, তিনি প্রতিবছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ৫০০ থেকে ৭০০ রেলওয়ে টিকিট অবৈধ কালোবাজারি করতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় তিন থেকে চার লাখ টাকার মত অবৈধভাবে আয় করতেন বলে স্বীকার করেছেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে ইতঃপূর্বে পুলিশের চারটি মামলা রয়েছে।

এই অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

একাত্তর/আরএ
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর