সাগরে পাঁচদিন ধরে ভাসছিলেন ১২ জেলে, ৯৯৯-এ কলে উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে উদ্ধার হয়েছেন ১২ জেলে। ওই ট্রলারে পাঁচদিন ধরে সাগরে ভাসছিলেন তারা। 
 
মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে গত ১৭ মার্চ মাছ ধরার ট্রলার নিয়ে কঙ্গোপসাগরে রওনা দিয়েছিলেন ১২ জেলে। পরদিন ১৮ মার্চ রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।
 
পাঁচদিন ধরে সাগরে ভাসছিলেন ১২ জেলে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সাহায্য চাইতে পারেননি। ২৩ মার্চ রাতে নেটওয়ার্ক পাওয়া মাত্রই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে তাদের উদ্ধারের অনুরোধ জানান মো. হাসান নামে এক জেলে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে জেলেদের দ্রুত উদ্ধারের কথা জানান। 

পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লোকমান হোসেন এবং এএসআই সিরাজুল ইসলাম।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলার সাগরে তাদের সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হলেও অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে সাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর