আরাকান আর্মির হাতে আটক ছয় জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম

মিয়ানমারের আরাকান আর্মির (এএ) হাতে আটক ছয় জেলেকে ফিরিয়ে আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি। পরে বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-০৬ থেকে আনুমানিক ৭০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে গত ২৫ মার্চ আরও একজনকে আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি’র হস্তক্ষেপ কামনা করা হলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর মধ্যস্থতার মাধ্যমে আজ দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়।

ফিরিয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে বিজিবি।

আরবিএস
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর