মার্কিন পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনার প্রস্তাব ব্যবসায়ীদের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

তুলা ও সয়াবিনের মতো অনেক পণ্যই বিনা শুল্ক অথবা নামে মাত্র শুল্ক দিয়ে আমদানি করে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের গুটিকয়েক পণ্যে ৭৪ শতাংশ আমদানি শুল্ক আরোপই বাংলাদেশের জন্য কাল হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা।

তারা বলছেন, শুল্ক কমাতে বাংলাদেশের উচিৎ মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক পুনর্বিবেচনার করা। তাহলেই যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য ব্যবস্থায় লাভবান হওয়া সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে, গেলো বুধবার বাংলাদেশী পণ্যের উপরও আনুপাতিক হারে শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেখানে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের শুল্ক আরোপ করা আছে ৭৪ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, এটিকে আমলেই নিয়েই বাংলাদেশি পণ্যে নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের করলো যুক্তরাষ্ট্র। অথচ তুলা এবং সয়াবিনের মতো বেশিরভাগ পণ্যই যুক্তরাষ্ট্র থেকে বিনা অথবা স্বল্প শুল্কে আনা হলেও উড়োজাহাজের যন্ত্রাংশের মতো গুটি কয়েক পণ্যেই ৭৪ শতাংশ শুল্ক আরোপ করা ছিলো।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের উচিৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি শুল্ক পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া।
তথ্য বলছে যুক্তরাষ্ট্রের সাড়ে সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি রপ্তানির বিপরীতে আমদানিতে দুই বিলিয়ন ডলারের অর্থাৎ ঘাটতি পাঁচ বিলিয়ন ডলার।

বিজিএমইএ -এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, নতুন করারোপে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চড়া শুল্ক ছাড়াও হয়তো উভয় দেশের বাণিজ্য ঘাটতিকেই আমলে নেয়া হয়েছে।

আর, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কমাতে দ্বিপাক্ষিক আলোচনার বিকল্প নেই। তার মতে প্রস্তাবিত কর কার্যকর হওয়ার আগেই করনীয় ঠিক করে সেগুলো যুক্তিসহ তুলে ধরতে হবে যুক্তরাষ্ট্রের কাছে।

 

এআরএস
আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য সবার জন্য উন্মুক্ত ওয়েবসাইটে প্রকাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর