জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, ইলিশ ধরা যাবে না সাতদিন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

ইলিশের বাড়তি উৎপাদনের লক্ষ্যে এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। এসময়ে সবধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জানিয়েছেন, পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার অপসংস্কৃতি বন্ধ করা উচিত। কেননা, এটা বাঙ্গালির সংস্কৃতি নয়। বলেন, প্রবাসীদের জন্য প্রথমবারের মতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। 

ঘোষিত জাটকা সপ্তাহে দেশের ২০ জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী।

এছাড়া পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে মঙ্গলবার বরিশালে। এছাড়া আইন সংশোধন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলেদের এই সময়ে ভিজিএফের চাল বিতরণের কর্মসূচিও রয়েছে সরকারের।

একাত্তর/আরএ
ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। 
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
মা ইলিশ রক্ষায় আজ শুক্রবার রাত থেকে নদ-নদীতে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এবার বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা...
আাইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা নেই।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর