লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক , নেপথ্যে দখলদারিত্ব

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১০ পিএম

লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে।  স্থানীয়দের ভাষ্য, মাছঘাট, চর ও কাঁচাবাজার দখল নিয়ে গ্রুপ দুটির বিরোধ চলছিল।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাস ফেরত সাইজ উদ্দিন দেওয়ান (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

গুরুতর আহতরা হলেন- জালাল মাঝি (২৬), নাজিম হোসেন (২৯), নজরুল কবিরাজ (৪০), সুপিয়ান বেপারী (৩৪), সাইফুল (১৯), সাত্তার কবিরাজসহ (১৯) অনেকে। 

তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের পেছনে রাজনৈতিক কোন্দল রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য, মাছঘাট, মেঘনার চর এবং কাঁচাবাজার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছিল। এই দ্বন্দ্ব সকাল থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে একটি দল বাজারের নতুন ব্রিজের পাশ থেকে শামীম গাজী পক্ষের সাইজ উদ্দিন ও আবু খানকে তুলে নিয়ে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। আতঙ্কে অনেক পরিবার এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, সাইজ উদ্দিন হাসপাতালে আসার আগে মারা গেছেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধে এই সংঘর্ষ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর