বদলে গেলো মঙ্গল শোভাযাত্রার নাম

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:১৭ পিএম

‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে। 

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রার উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটিসমূহের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে। এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ বলে বিবেচিত হয়। প্রতিবছরের মতো এ বছরও চারুকলা অনুষদ পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে।

এই পরিবর্তনে সরকারের দিক থেকে কোনো চাপ ছিলো না বলে মন্তব‍্য করেন চারুকলা অনুষদের ডিন। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না জানান বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর। 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নববর্ষের ঐক‍্যতান ফ‍্যাসিবাদের অবসানই যখন প্রতিপাদ্য তখন শোভাযাত্রায় তেমন প্রতিকৃতি থাকবে এটাই স্বাভাবিক। তাই তো ফ‍্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি, মুগ্ধর পানির বোতল, পালকি শান্তির পায়রা কিংবা ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে তরমুজের প্রতিকৃতি জায়গা পাবে শোভাযাত্রা যাত্রায়।

নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলেও এবার শোভাযাত্রার সম্মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা থাকছে না। এবারের শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেবে।

এই পরিবর্তনে সরকারের দিক থেকে কোনো চাপ ছিলো না বলে মন্তব‍্য করেন চারুকলা অনুষদের ডিন। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না জানান বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর। 

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নববর্ষের ঐক‍্যতান ফ‍্যাসিবাদের অবসানই যখন প্রতিপাদ্য তখন শোভাযাত্রায় তেমন প্রতিকৃতি থাকবে এটাই স্বাভাবিক। তাই তো ফ‍্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি, মুগ্ধর পানির বোতল, পালকি, শান্তির পায়রা, ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, তরমুজের প্রতিকৃতি জায়গা পাবে শোভাযাত্রায়।

নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলেও এবার শোভাযাত্রার সম্মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা থাকছে না। এবারের শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২৮ জাতিগোষ্ঠী এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে। শোভাযাত্রায় অংশ নেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী

ঢাবির প্রক্টর জানান, শোভাযাত্রায় আটটি সুসজ্জিত ঘোড়া থাকবে। সাধারণ মানুষও অংশ নেবেন। রুট হবে চারুকলা থেকে শাহবাগ ঘুরে রাজু হয়ে শহীদ মিনার ও দোয়াল চত্বর হয়ে চারুকলায় এসে শেষ করবো। নিরাপত্তার জন‍্য তিনটি রাস্তা বন্ধ থাকবে। 

তিনি বলেন, মঙ্গল শব্দতে সমাজে ব‍্যাড ফিলিংস কাজ করেছে।

শোভাযাত্রার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা থাকবে না জানিয়ে বলা হয়, এদিন মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুপুর ১২ পর্যন্ত বন্ধ থাকবে। বিকেল পাঁচটার পর থেকে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি গেট।

ঢাবি উপাচার্য বলেন, নাম পরিবর্তন নয়, পুরনো নামে ফিরে যাচ্ছি। এটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব‍্যবস্থার অবস্থান। কিছু মোটিফ সেই কাজটিই করছে যা প্রতিবাদী আখ‍্যানের প্রতিফলন।

এর আগে ২৩ মার্চ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল হতে পারে এমন ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছিলেন, নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল হতে পারে।

দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর চার দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় ‘মঙ্গল শোভাযাত্রা’কে। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয় এই শোভাযাত্রা।  শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে, নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ১৯৯০ সাল থেকে পরিচিতি পায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে। সেই নামে আবার পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সরকার।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পর জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

একাত্তর/এসি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব এবার আর সম্মিলিত ‘বৈসাবি’ নামে নয়, বরং প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব নামে উদযাপন করবে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর