শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’, চার নির্দেশনা

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আগামীকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য একাধিক দিক নির্দেশনা দেয়া হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দিকনির্দেশনার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

পথ নির্দেশনা অনুযায়ী বাংলামোটর থেকে যাত্রীরা রমনা গেইট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট দিয়ে (মৎস্য ভবন হয়ে), জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে টি.এস.সি গেইট দিয়ে (দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে), নীলক্ষেত মোড় থেকে টি.এস.সি গেইট দিয়ে (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলে বিশেষ ছাড় দেয়া হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ দিক নির্দেশনায় বলা হয়-

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন। 

এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। 

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে যাচ্ছেন।

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর