পহেলা বৈশাখে রাজধানীর যান চলাচলের নির্দেশনা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষ্যে নিম্নলিখিত ট্রাফিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

ডাইভারশন বা ব্যারিকেড পয়েন্টগুলো হলো

১৪ এপ্রিল (সোমবার) ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিম্নলিখিত এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে।

১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ।
২. পুলিশ ভবন ক্রসিং।
৩. সুগন্ধা ক্রসিং।
৪. কাকরাইল চার্চ ক্রসিং।
৫. কদমফোয়ারা ক্রসিং।
৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)।
৭. দোয়েল চত্বর ক্রসিং।
৮. রমনা ক্রসিং। 
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার।
১০. জগন্নাথ হল ক্রসিং।
১১. ভাস্কর্য ক্রসিং।
১২. নীলক্ষেত ক্রসিং।
১৩. কাটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো ব্যতীত নিম্নলিখিত রাস্তাগুলোতে যানবাহন চলাচল করবে। রাস্তাগুলো হলো-

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থান

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।
২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
৩. শিল্পকলা অ্যাকাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।
৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।
৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।
৬. আব্দুল গনি রোড।

একাত্তর/এসি
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর