ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল আটটা তিন মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে ছয় দশমিক পাঁচ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি অত্যন্ত গভীরে সংঘটিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্র থেকে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই।

এই ভূমিকম্প এমন এক সময়ে ঘটলো, যখন একদিন আগেই—গতকাল রবিবার, ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ভূমিকম্প আঘাত হানে। বিষয়টি ঘিরে মধ্য ও দক্ষিণ এশিয়ার বেশকিছু অঞ্চলে উৎকণ্ঠা তৈরি হয়েছে। 

একাত্তর/এসি
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর