শহীদ রাব্বির পুনঃদাফন, হাসিনাসহ ৩৩ জনের নামে মামলা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ রাব্বির (১২) মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ৯ মাস পর পুনঃদাফন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়ায় গ্রামের পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়। 

এর আগে তার মরদেহ মিরপুরে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শহীদ মো. রাব্বি মাতব্বর পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের জুয়েল মাতব্বরের ছেলে। সে ঢাকার মিরপুর এলাকার  নিজ বাসার কাছে  তা’লীমুল ইসলাম মাদরাসার হাফেজির ছাত্র ছিল। 

রাব্বির পিতা জুয়েল মাতব্বর জানান, ছেলে ১৯ জুলাই রাত আটটার দিকে নিজ মাদরাসার কাছাকাছি ঢাকা মডেল কলেজের সামনে ছাত্র জনতার মিছিল যাচ্ছিলো। এসময় রাব্বিসহ মাদরাসার কিছু ছাত্র সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে  পুলিশ মিছিলকারীদরে উপর গুলি শুরু করে। এসময়  অন্য ছাত্রদের সাথে রাব্বিও  দৌড়ে পালিয়ে গিয়ে রাস্তার পাশে একটি ভ্যান গাড়ির নিচে আশ্রয় নেয়।  এসময়  পুলিশের একটি গুলি রাব্বির বুকে বিদ্ধ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে । পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির লাশ  ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। কিন্তু জনতার প্রতিবাদে সে চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় জনগণ রাব্বির মৃতদেহ স্থানীয় আজমল হাসপাতালে  নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জুয়েল মাতব্বর আরও জানান, ওই দিন রাতেই তিনি তার ছেলের লাশ নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাধা দেয় এবং উল্টো তাকে হুমকি দেয়। ছেলে কেন মিছিলে গেল এ জন্য তার বিরুদ্ধে মামলা হবে বলে ভয়ভীতি দেখায়। পরে বাধ্য হয়ে তিনি তার ছেলের লাশ ঢাকায় মিরপুর গোরস্থানে দাফন করেন।

পাঁচ আগস্টের পটপরিবর্তনের পরে এঘটনায় মামলার পাশাপশি শহীদ রাব্বির মৃতদেহ নিজ জেলা পটুয়াখালীতে নেয়ার জন্য জুয়েল মাতব্বর আদালতে আবেদন করেন। 

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেটের উপস্থিতিতে গত ১০ জুলাই শহীদ রাব্বির মৃতদেহ মিরপুর গোরস্তানের কবর থেকে উঠিয়ে শহীদ  সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়। 

রোববার (১৩ এপ্রিল) হাসপাতালের হিমাগার থেকে রাব্বির মৃতদেহ মর্গে পোর্স্টমর্টেমসহ ডিএনএর নমুনা সংগ্রহ করা হয় এবং রাতে শহীদ রাব্বির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই রাব্বির মরদেহ নিয়ে স্বজনরা পটুয়াখালীর নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।  

সোমবার ভোরে রাব্বির মরদেহ তার নিজবাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়ার আট নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এসে পৌঁছে। বেলা সাড়ে ১১ টায় বাড়ির সামনে মাঠে  নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে শহীদ রাব্বিকে দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান। 

রাব্বি হত্যাকাণ্ডের ঘটনার পরিবারের পক্ষ থেকে ঢাকা কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় হুকুমদাতা হিসেবে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে গত বছরের চার নভেম্বর মামলা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. বাশার।

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর