সারাদেশে বজ্রপাতে পাঁচ মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

সারাদেশে বজ্রপাতে তিন কৃষক ও দুই রাখালসহ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতকে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

খালিয়াজুরী, নেত্রকোনা

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে ধান শুকানোর সময় বজ্রপাতে নিজাম উদ্দিন নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। এসময় রুনু মিয়া নামে আরেক কৃষক আহত হন। 

অপরদিকে কৃষ্ণপুর গ্রামে বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির সামনের হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন এক কৃষক। পরে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরেক ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে রাখাল সরকার গরু আনতে যান। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।   

ছাতক, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)

একই দিন বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে বজ্রপাতে এক রাখালের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৬)। তিনি উপজেলার নওয়াগাঁও গ্রামের জমসেদ আলীর ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত যুবক তার চাচাতো ভাই। সে পেশায় রাখাল। ঝড়ের সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা উদ্ধার করে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী। 

অপরদিকে, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে আমির উদ্দিন (৩২) নামে এক হাঁসের খামারির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। গ্রামের পাশে হাওরে হাঁসকে খাবার খাওয়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দেয়া হয় বলে জানা তিনি।

একাত্তর/এসি
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর