ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চায় বিএনপি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

নির্বাচনে জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। দলটির নেতারা প্রত্যাশা করেন, জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরের কোন শক্তি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ।

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ভোটের দিনক্ষণ নিয়ে স্পষ্ট ধারণা না পেয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে দলটি। ভোটের দাবিতে এবার পরবর্তী করণীয় ঠিক করতে এবার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়। 

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ১২ দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয় বিএনপি। বৈঠক শেষে জোট প্রধান মোস্তফা জামান হায়দার জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারা, নয়তো বিভ্রান্তি বাড়বে, সুযোগ নেবে পরাজিত শক্তি।

লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা দেখছেন না তারা। সরকারও সেটি বুঝবেন বলেও প্রত্যাশা তার।

এদিকে, আজই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে সবাই এক হয়ে লড়েছে বলে মন্তব্য করেন তিনি। আগামী দিনেও দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে আশা তার।

এসময় অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। 

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর