সরকারি খরচায় ১১ লাখ ৯৫ হাজার জনকে আইনি সহায়তা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে-অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ২১ হাজার ৩৬৪ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৮৩৭ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৯ লাখ ৫০ হাজার ৮২৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ১৪৭ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্প লাইন কল সেন্টারের (টোল ফ্রি- ১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ২৬৮ জনকে  সেবা দেয়া হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

একাত্তর/আরএ
টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না, নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দিতে যা যা করণীয়, তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এখন পর্যন্ত ২৯ হাজার ৯৭৯ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর