বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় আট জনকে আসামি করে মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের ঘটনায় রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পারভেজ তার দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের অভিযোগ করেন এবং তাদের বন্ধুবান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি।

এরপর ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী ঘটনাটিকে নতুন রূপ দিয়ে হাজারীপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতের শিকার হয়ে পারভেজ প্রধান গেটের দিকে পালাতে গেলে আবারও আঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার বনানী থানার অপারেশন কর্মকর্তা একেএম মইনুদ্দিন গণমাধ্যমকে জানান, নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, ঘটনায় জড়িত সবাই প্রাইম এশিয়ার শিক্ষার্থী। আমরা তাদের শনাক্ত করেছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একাত্তর/আরএ
উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার এবং সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
বহুল আলোচিত ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আবার জেরার মুখোমুখি হতে রোববার সকালে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢালিউড গ্ল্যামার কন্যা পরীমনি। কিন্তু মেগাসিটি ঢাকার চিরচেনা যানজটের কবলে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর