কুমিল্লায় চার আইনজীবী কারাগারে, ডিম নিক্ষেপ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওই চার আইনজীবীকে কারাগারে পাঠানোর সময় তাদের ওপর ডিম ছুড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে একই মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের এক নেতা। 

সোমবার (২১ এপ্রিল) কুমিল্লা জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

জামিন পাওয়া ব্যক্তির নাম নুর উর রহমান মাহমুদ তানিম।  তিনি একই মামলার ৬৮ নম্বর আসামি। তিনিও হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। 

যাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- কুমিল্লা বারের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, জিয়াউল আহসান সোহাগ, সাইফুল ইসলাম, জাকির হোসেন ও এএমএম মইন। 

তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন জিয়াউল আহসান সোহাগ ও এএমএম মঈন।

গত বছরের তিন আগস্ট কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় গেটের সামনে হামলার ঘটনায় সাবেক এমপি আ.ক.ম বাহা উদ্দিন বাহারসহ ২৬১ জনের নামে ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে ১১ আগস্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন সদরের ডুমুরিয়া চানপুরের ইনজামামুল হক রানা।

এ মামলায় ২৬ জন আইনজীবী আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু  বলেন, এ মামলায় ২৪ জন আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পলাতক দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তিন আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ওই তাণ্ডবের সঙ্গে অনেক আইনজীবী জড়িত। 

েআইনজীবীদের ওপর ডিম ছুড়ছেন শিক্ষার্থীরা। ছবি: একাত্তর

এদিকে মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দেন। কারাগারে পাঠানোর সময় তারা আসামিদের ওপর ডিম নিক্ষেপ করেন।

একাত্তর/এসি
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর