কুমিল্লা জেলা সিভিল সার্জনকে শোকজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

কুমিল্লা জেলা সিভিল সার্জনকে শোকজ করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচ নম্বর আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।

আদালতের বিবরণে জানা গেছে, আকলিমা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল এলাকার সাজেদা আক্তার ফাতেমার মেয়ে উম্মে সাবিহা ইসলামকে হত্যার অভিযোগ ওঠে। ২০২৩ সালের ৩০ অক্টোবরের ঘটনার পরদিন থানায় মামলা করেন সাজেদা আক্তার ফাতেমা।

এজাহারে তিনি লিখেন, আসামি আকলিমা আক্তার তার মেয়ের সাথে খেলাধুলা করার জন্য উম্মে সাবিহা ইসলামকে তার ঘরে নিয়ে যেতো। ৩০ অক্টোবর আমার মেয়ে উম্মে সাবিহা ইসলামকে (২) আকলিমার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আকলিমা আক্তারকে (২২) আটক করে। সাজেদার অভিযোগ, আকলিমা আক্তার পরিকল্পিতভাবে তার মেয়ে সাবিহা ইসলামকে ঘরে নিয়া হত্যা করেছে।

এঘটনার পর ৩০ জুন ২০২৪ সালে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। এতে একমাত্র আসামি আকলিমাকে অভিযুক্ত করা হয়। এরপর আসামি পক্ষ দাবি করে আকলিমা মানসিক ভারসাম্যহীন। তাই তাকে যেন আদালত খালাস দেয়। এদিকে ঘটনার পর ৩১ অক্টোবর আকলিমা নিজেই ১৬৪ ধারায় ঘটনার বর্ণনা দেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত আদালতে বলেন।

দুই পক্ষের সুরাহা না হওয়ায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আদালত কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়কে ওই নারীর মানসিক অবস্থার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলেন।

সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারিয়া জাফরিন আনসারী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।

কমিটি ৩ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে একইদিন আদালতে উপস্থিত হয়ে এক জন চিকিৎসককে বিষয়টি বর্ণনার জন্য আদেশ দেয়া হয়।

সোমবার (২১ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন ডা. ফারিয়া জাফরিন আনসারী। তার উত্তরে আদালত সন্তুষ্ট না হওয়ায় সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদকে শোকজ করা হয়েছে।

এবিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর