ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত না: প্রধান উপদেষ্টা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট ভুলে না যেতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা সম্মেলনের মূল বক্তব্যে তিনি বলেন, বিশ্বকে মানবিক সংকট উপেক্ষা করা চলবে না, যা ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী পর্যন্ত ছড়িয়ে আছে।

প্রধান উপদেষ্টা বলেন, দায়মুক্তি এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট অবহেলা বিশ্বের যেকোনো স্থানে উন্নয়নের জন্য হুমকি।

তিনি বলেন, ফিলিস্তিনে চলমান দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি সমগ্র মানবজাতির উদ্বেগ। ফিলিস্তিনিরা যেন অবহেলিত না হয়।

২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বহু বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যার ফলে সমাজ, অর্থনীতি এবং পরিবেশের ওপর বিরাট প্রভাব পড়েছে।

সংহতির নিদর্শন হিসেবে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ঐ ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন উল্লেখ কওে তিনি বলেন, বৈশ্বিক প্রচেষ্টা চলতে থাকলেও, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের একত্রিত হওয়া প্রয়োজন।

একাত্তর/আরএ
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর