ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না: উপদেষ্টা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছেন, সক্ষমতার জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচও কমানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীতে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ -এর উদ্বোধনীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে রপ্তানি সম্ভাবনায় আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে আইসিসিবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।

যেখানে অংশ নিয়েছে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ এবং মালয়েশিয়াসহ ৯টিরও বেশি দেশের ২৫টির বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা।

প্রদর্শনীতে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার, লেদার গুডস, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনী শেষে আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করবেন। যা, বাংলাদেশের রপ্তানি খাতকে অগ্রসর করতে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে মনে করে আয়োজকরা।

একাত্তর/আরএ
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর