জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

সব রাজনৈতিক দলের সাথে কথা বলে কমিশন এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। ওই সনদের ভিত্তিতে নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা। এমনটিই জানিয়েছে ঐকমত্য কমিশন।

আর প্রথম দফার বৈঠক শেষে ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান, সংসদ প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ আলাদা ব্যক্তির কাছে থাকার পক্ষে মত দিয়েছে আমজনতার দল।

পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে মন্তব্য জানাতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঐকমত্য কমিশনে আসে আমজনতার দল। বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন নিয়ে আলোচনায় বসে দলটি।

আলোচনা শেষে দলের সাধারণ সম্পাদক তারেক রহমাম জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী আলাদা তিন ব্যক্তি হবার পক্ষে তারা।

বৈঠক শুরুর আগে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সব রাজনৈতিক দলের সাথে কথা বলে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন।

আলোচনার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা নির্মাণে কমিশনের কাজ চলমান বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে।
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ সব শর্ত পূরণ করেছে। ফলে চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে দল দু'টি। 
প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তায় অবহেলা ইতিহাসের পাতায় অমারজনীয় ব্যর্থতা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর