নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ: মির্জা ফখরুল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম

বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।

শুক্রবার বাংলাদেশ সফরে আসা চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে শনিবার (২৬ এপ্রিল) দিনভর বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিএনপির সঙ্গেও অনুষ্ঠিত হয় বৈঠক।

প্রায় দু-ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরো গভীর সম্পর্ক চান তারা।

এরপর বৈঠকের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরোনো একটা সম্পর্ক। মাঝখানে ১৫ বছর ছিলো না। কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা (সম্পর্ক রক্ষা) শুরু করেছি। ফলে চাইনিস কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিস কমিউনিস্ট পার্টি বা চীন অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না।

বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কী আশা করছে, এমন প্রশ্নর উত্তরে মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর