বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ করা হয়। এর তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, এসময় আশপাশের বহু নারী-পুরুষ দাঁড়িয়ে থাকলেও কাউকে সেভাবে প্রতিরোধ করেন নাই। 

আটক তরুণের নাম মেসকাত হোসেন সঞ্চয় (২০)। তিনি মোঘলটুলী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। আজ বাড়িতে হামলা, লুটপাট ও আমাদের মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী। বাসায় ফেরার পরেই সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোড়া নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করা হয়।  পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়।  

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর