প্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এক উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সরকারের প্রণোদনার আড়াই মেট্রিক টন রাসায়নিক সার বেচে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই সার দোকান থেকে ফিরে এনেছেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার একটি দোকান ও বাড়ি থেকে ওই সারগুলো ফেরত নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, ওই দোকান ও বাড়ি একই ব্যক্তির।

পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান সার কেলেঙ্কারির এই তথ্য জানান। 

কৃষি অফিসের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। একেক দিন একেক ইউনিয়নের কৃষকদের দেওয়া হচ্ছে এসব সার-বীজ। 

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের বিতরণের আড়াই মেট্রিক টন সার বেচে দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীন। ওই সার কেনেন মহাডাঙ্গা এলাকার সার ব্যবসায়ী সাইফুল ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম। 

বিষয়টি জানাজানি হলে সোমবার সন্ধ্যায় মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়। 

সারের ক্রেতা সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাকিব বলেন, ওই কর্মকর্তা পূর্ব পরিচিত। তিনি সার বিক্রির জন্য যোগাযোগ করেন। আমরা প্রথমে কিছু না বুঝেই সারগুলো কিনি। কিন্তু পরে উপজেলা কৃষি কর্মকর্তা দোকানে এসে তা ফিরিয়ে নিয়ে যান।

তার ভাষ্য, সারগুলো প্রণোদনার, এটা আগে ওই কৃষি কর্মকর্তা বলেননি। এটা জানলে সেগুলো কিনতাম না। তবে একজন কৃষি কর্মকর্তা কোথা থেকে সার বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলো তা এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীনকে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি। 

কৃষি উদ্যোক্তা ও আমচাষী গোলাম মোস্তফা সুমন জানান, চাঁপাইনবাবগঞ্জে সারের আবস্থা ভয়াবহ। নগদ টাকা দিয়েও ন্যায্যমূল্যের সার মিলছেনা। এ নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তালিকা সংগ্রহের পর নিরপেক্ষ বিতরণকারীর উপস্থিতিতে সার বিতরণ করা হয়। কিন্তু অভিযুক্ত কৃষি কর্মকর্তা সই জাল করে সারগুলো নিয়েছিলেন। উদ্ধারের পর সেগুলো কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হচ্ছে। তদন্তের পরই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর