‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা করতে পারে ভারত’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলন করেন তারার।

সংবাদ সম্মেলনে পাক তথ্যমন্ত্রী জানান, নির্ভরযোগ্য গোয়েন্দাসূত্রে আমরা জানতে পেরেছি যে, পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে, তার জের ধরে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার

তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের বিভিন্ন ইস্যুতে প্রায়ই ‘স্বঘোষিত’ এবং ‘এককভাবে’ বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা নেয় ভারত যা পুরোপুরি বেপরোয়া এবং পাকিস্তান ভারতের এই ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করে। 

আতাউল্লাহ আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ইসলামাবাদ এবং সব সময়ই এ ধরনের ঘটনার নিন্দা জানায়।

এর আগে গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত হন। 

এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে মোদী সরকার। তবে পাকিস্তান বলছে, দেশটি এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে কোনোভাবেই জড়িত নয়। 

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর