শ্রমিকের স্বার্থ কতটা দেখতে পারছে নখ-দন্তহীন নিম্নতম মজুরী বোর্ড

আপডেট : ০১ মে ২০২৫, ১২:০৪ পিএম

সরকারের নিম্নতম মজুরী বোর্ডেরই এখতিয়ার নেই খাতভিত্তিক মজুরী বোর্ড গঠনের। মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক ও মালিক পক্ষ নির্ধারণ করে বোর্ড গঠন করলেই কেবল কাজ করতে পারে প্রতিষ্ঠানটি। অথচ শ্রম সংস্কার কমিশন সুপারিশ করেছে সব খাতের শ্রমিকের জীবন ধারণের উপযোগী মজুরি কাঠামো নির্ধারণের।

ঈদের আগে বেতন বা মজুরি আদায়ের দাবিতে এভাবেই শ্রম ভবন ঘেরাও করে শ্রমিকরা। পরে মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দেন দরবারে শেষ হয় এই কর্মসূচি।

শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র নিম্নতম মজুরী বোর্ড থাকলেও মজুরি নির্ধারণেই কাজ শেষ তাদের। মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখার অধিকার নেই। এমনকি কোন খাতে ন্যূনতম মজুরি কত হবে তাও ঠিক করতে পারে না তারা।

মন্ত্রণালয় শ্রমিক বা মালিকপক্ষ নির্ধারণ করে বোর্ড গঠন করে না দেয়ায়, কয়েক বছর ধরে আটকে আছে সিরামিকস, পেট্রোল পাম্প, খাবার তেল সহ বেশ কয়েকটি খাতের ন্যূনতম মজুরি।

নিম্নতম মজুরী বোর্ডের যখন এই অবস্থা তখন শ্রম সংস্কার কমিশন স্বপ্ন দেখছেন জাতীয় ভাবে নিম্নতম মজুরি নির্ধারণের। ন্যূনতম মজুরি আদায়ে সরকার গঠিত বোর্ডেরই এমন দুরবস্থার মধ্যেই শ্রমিকরা স্বপ্ন দেখছেন জীবন যাপন উপযোগী মজুরি পাবার। সস্তা শ্রম বাজারের বদলে দক্ষ শ্রম বাজারের।

 

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে শুরু হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর