ঢাকায় দুই দাবিতে এনসিপির সমাবেশ, চলছে প্রস্তুতি

আপডেট : ০২ মে ২০২৫, ১০:৪৭ এএম

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (২ মে) বিকেল তিনটায় রাজধানীতে গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা এ আয়োজন করবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেবেন।

আওয়ামী লীগের বিচারের দাবিতে গত এক এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া  কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় ঢাকাবসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহবান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিকে সরেজমিন সকাল থেকে গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির সমাবেশ উপলক্ষ্য স্টেজ ও সড়ক সাজানোর কাজ শুরু হয়েছে। এর আগে থেকে দক্ষিণ গেট এলাকায় তিনটি পিকআপ ও ট্রাক দেখা গেছে। 

গুলিস্তান থেকে শুরু করে নয়াপল্টন এলাকামুখী মাইক স্থাপনের কাজ পুরোটাই শেষ। বায়তুল মোকাররম এর দক্ষিণ গেটের স্টেজ গুলিস্তান জিরো পয়েন্ট শহীদ আসাদ চত্বরমুখী করা হবে। একই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান কেন্দ্রীক শহরতলী গণ পরিবহণ চলাচল সীমিত করা হবে। 

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর