সূত্রাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেলো হেলপারের

আপডেট : ০৬ মে ২০২৫, ০১:২৪ পিএম

রাজধানীর সূত্রাপুর ভিক্টরিয়া পার্কের সামনে আজমেরী পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে বেলায়েত হোসেন (৪০) নামে হেলপার নিহত হয়েছেন। 

সোমবার (৫ মে) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া বারোটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার উপপরিদর্শক এসআই মো: আনোয়ার হোসেন বলেন, গত রাতে আজমিরী পরিবহনের একটি বাস ভিক্টোরিয়া পার্কের পাশে রাস্তায় পার্কিং করা অবস্থায় মেরামতের কাজ করছিলো। ঐ বাসের হেলপার ছিলেন বেলায়েত। তিনি বাসটির সামনে দাঁড়িয়ে দেখছিলেন। সেসময় একই কোম্পানির আরেকটি বাসের স্টার্ট বন্ধ হয়ে যায়। তখন বেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে বাসটি চালু করে। এর পরই গাড়িটি সময়ে সামনে না গিয়ে পেছনের দিকে চলে আসে। সেখানে ওই বাসের সামনে দাঁড়িয়ে থাকা বেলায়েত দু'বাসের মাঝে চাপা পড়েন। 

নিহত বেলায়েত শেরপুর উপজেলার ঝিনাইগাতী উপজেলায় মারুফ মিয়ার ছেলে। 

আরবিএস
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর