ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজ

আপডেট : ০৭ মে ২০২৫, ১২:২৯ পিএম

সংস্কারের প্রশ্নে মৌলিক জায়গায় সবাইকে একমত হবার আহবান জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। 

বুধবার (৭ মে) জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঐকমত্য করা শুধু কমিশনের একার কাজ নয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, কমিশন তাদের দিক থেকে চেষ্টা করছে একটি ঐকমত্য সৃষ্টির। তবে, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা করা উচিত। 

তইনি আরও বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় আমাদের ঐকমত্য হতে হবে। শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। 

এসময়, আগে ১১৪টি প্রস্তাবে একমত হলেও প্রথম দিনের বৈঠক শেষে ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

আরবিএস
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর