পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৪০ পিএম

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ‘অপারেশন সিঁদুর’ তথা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে নয়াদিল্লি। 

বুধবার (৭ মে) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে “৯টি সন্ত্রাসী ঘাঁটিতে” ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে “বড় ধরনের ধাক্কা” দিয়েছে। 

সূত্রের দাবি, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পৃক্ত শিবিরগুলোকে লক্ষ্য করে সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে পাল্টা আক্রমণে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হতাহতের বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে তিনি বলেন, ভারতের হামলায় ছয়টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৪৬ জন। হামলায় কমপক্ষে ৯ জন বেসামরিক লোক মারা গেছেন, ৩৮ জন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। 

ভারতীয় সরকারি সূত্রের দাবি, "নিরপেক্ষ লক্ষ্যবস্তুর মাধ্যমে" ক্ষতির পরিমাণ কমানো হয়েছে। কিন্তু পাকিস্তান বলছে, বাস্তবে ভারত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। 

এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তান বরাবরই ওই হামলার দায় অস্বীকার করে আসছে। 

আরবিএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর