‘জুলাইয়ের হামলার ঘটনায় ন্যায়বিচার হলে জালিম আর ফিরতে পারবে না’

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:৫০ এএম

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর এ দেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দলের আরেক কেন্দ্রীয় নেতা এ টি এম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে আশা করেন শফিকুর রহমান।

দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন শফিকুর রহমান।

একাত্তর/আরএ
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
বর্তমান সরকার ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বৈষম্যহীন, মানবিক ও উদারনৈতিক এক নতুন বাংলাদেশ ও সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম...
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর