সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: তারেক রহমান

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৩৯ পিএম

সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, নিজেদের স্বার্থে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে বিগত ১৫ বছরের অপশাসন আর জুলাই-আগস্টের ঘটনা বারবার মানুষকে মনে করিয়ে দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। তার মতে, এগুলো করা গেলে একদিকে যেমন গণতন্ত্র মুক্তি পাবে অন্যদিকে কেউ দেশ নিয়ে আর বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েক জন স্থায়ী কমিটির সদস্য। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করতে গণমাধ্যমসহ সকলকে সজাগ থাকতে হবে।

বুদ্ধের অহিংস বাণী সামনে রেখে বিএনপি এবারও বার্তা দিতে চায় সহনশীল রাজনৈতিক সংস্কৃতির, আর সেই প্রত্যাশায় মানুষ যাতে করে স্বাধীন ভাবে তাদের প্রতিনিধি নিয়োগ করতে পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

একাত্তর/আরএ
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর