সরকারের সিদ্ধান্ত ইতিবাচক, প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল: হাসনাত

আপডেট : ১১ মে ২০২৫, ১২:১৫ পিএম

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে ছাত্রজনতা ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে জুলাই ঘোষণাপত্রের সুনির্দিষ্ট রোডম্যাপ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার চেয়েছেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা ছাত্রজনতা।

বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে; উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত আসার পরপরই শনিবার (১০ মে) দিনগত রাতে উল্লাসে ফেটে পড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হওয়া ছাত্রজনতা। 

টানা তিনদিনের আন্দোলন শেষে দাবি পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন কেউ কেউ।

পরে মধ্যরাতে শাহবাগে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সিদ্ধান্ত ইতিবাচক, তবে জুলাই ঘোষণাপত্রের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

এদিকে মগবাজারে এক শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে, বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে।

অন্যদিকে হেফাজত নেতা মামুনুল হক আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন ঘোষণার দাবি জানান।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর