গরমে তাপজনিত রোগ বাড়ছে

আপডেট : ১১ মে ২০২৫, ০২:২৪ পিএম

দেশে তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ তাপজনিত নানান রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে নবজাতক থেকে ৬ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, অতি গরমে পানিবাহিত রোগ -ডায়রিয়া, জন্ডিস, হেপাটাইটিস এ ও ই ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হওয়ায় শঙ্কা আরো বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ শিশু হাসপাতাল জরুরি বিভাগে আগে যেখানে দৈনিক দেড়শ’ থেকে ২০০ রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসতো এখন তা বেড়েছে।

চলতি মে মাসের শুরু থেকেই সারাদেশে তীব্র গরমে ভয়াবহ সংকটে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোকসহ জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। সব বয়সের মানুষ ভুগলেও এই গরম সবচেয়ে বেশি কাবু হচ্ছে শিশুরা।

ঢাকার সব হাসপাতালেই কম-বেশি এখন একই চিত্র। আগামী দুই-এক দিনের মধ্যে ঢাকার সব স্কুলকলেজ পুরোদমে খুলে যাবে। সেই সময়ে চলমান তীব্র তাপদাহে বিশেষ করে শিশুদের অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। কারণ, ঘরের বাইরে শিশুদের অসুস্থ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

তীব্র গরমে পানি বাহিত রোগ যেমন -ডায়রিয়া ও কলেরার নানা শ্রেণি জীবাণুর প্রকোপ বেড়ে যায়। পাশাপাশি জ্বর,সর্দি-কাশিতে আক্রান্তের হার বেড়ে যায়। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমবে না।

এখন খুব প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিচ্ছেন, বাইরে বের হলে ছাতা, খাবার স্যালাইনসহ সাধারণ সুতি কাপড় পড়তে হবে।

একাত্তর/আরএ
বিশ্বজুড়ে বাড়ছে গড় তাপমাত্রা। একই সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে তাপপ্রবাহ এবং বাড়ছে অতিরিক্ত গরমজনিত স্বাস্থ্যঝুঁকি। তবে একই তাপমাত্রা সবার শরীরে সমান প্রভাব ফেলে না।
দেড় বছর বয়সী স্নিগ্ধা সারাটা সময় ঘর মাতিয়ে রাখে। আর হাঁটা শেখার পর থেকে সারাক্ষণ শুধু এ ঘর-ও ঘর দৌঁড়ে বেড়ায়। কিন্তু গত কয়েকদিন ধরে সর্দি আর কাশির কারণে একেবারে নেতিয়ে পড়েছে মেয়েটি।
ডায়ারিয়া হলো প্রতিদিন কমপক্ষে তিনবার পাতলা বা তরল মলত্যাগ করার ফলে যে রোগ হয় তাকে বোঝায়।এতে পানিশূণ্যতা তৈরি হয়ে শরীরে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। ডায়রিয়া থেকে বাঁচতে তাই সবাইকে কিছু...
রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে দৈনিক গড়ে এক হাজার ৩০০'র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। একজন রোগীর সুস্থতার বিপরীতে হাসপাতালটিতে অন্তত ২০ রোগী আসছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর