আইসিডিডিআরবিতে দৈনিক ১৩০০ ডায়রিয়া রোগী

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৫:২৪ পিএম

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে দৈনিক গড়ে এক হাজার ৩০০'র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। একজন রোগীর সুস্থতার বিপরীতে হাসপাতালটিতে অন্তত ২০ রোগী আসছে ভর্তি হতে।

আইসিডিডিআর,বি জানায়, গত ১৬ মার্চ প্রথম হাসপাতালটিতে হাজারের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়। এদিন এক হাজার ৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন। 

পরদিন ১৭ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ১৪৭ জন। ১৮ মার্চ রোগীর পরিমাণ আরও বেড়ে পৌঁছায় ১ হাজার ১৭৪ জনে। ১৯ তারিখে এক হাজার ১৩৫ জন, ২০ তারিখে এক হাজার ১৫৭ জন ডায়রিয়া রোগী আসে হাসপাতালে। 

২১ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ২১৬ জন। পরদিন ২২ মার্চ এক হাজার ২৭২ রোগী ভর্তি হয়। ২৩ মার্চও নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ২৩৩ জন। 

২৪ মার্চ রোগীর সংখ্যা কিছু কমলেও হাজারের বেশিই থাকে রোগী ভর্তি। এদিন নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ১৭৬ জন। 

২৫ মার্চ ভর্তি হয় ১ হাজার ১৩৮ জন, ২৬ মার্চ ১ হাজার ২৪৫ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন। 

সোমবার (২৮ মার্চ) রোগীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৩৪ জনে, যা আইসিডিডিআরবির ইতিহাসে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি। 

এই ধারাবাহিকতা অব্যাহত থেকে মঙ্গলবারও (২৯ মার্চ) হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয় ১ হাজার ৩১৭ জন। 

বুধবার (৩০ মার্চ) অর্ধেক দিনেই রোগী হাসপাতালটিতে রোগী ভর্তি হয় ৮৪৫ জন, যা গত সপ্তাহের তুলনায় বেশি।

গত ১৩ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭,৬৮০ জন। 

অতিরিক্ত দু'টি তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীদের সেবা দিচ্ছে আইসিডিডিআর,বি।


একাত্তর/জো 

দেশে তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ তাপজনিত নানান রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে নবজাতক থেকে ৬ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।
দেশে প্রথমবারের মতো প্রাণঘাতী জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পাঁচ জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে। ক্লাস্টার সংক্রমণ হলো, গুচ্ছ বা একই...
শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা শেষ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। এ টিকার নাম দেয়া হয়েছে টিভি-০০৫ বা টেট্রাভেলেন্ট। সিঙ্গেল ডোজের এ টিকা এক বছর থেকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর