স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে শিশুর নিউমোনিয়া রোগ প্রতিরোধ সম্ভব

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

দেড় বছর বয়সী স্নিগ্ধা সারাটা সময় ঘর মাতিয়ে রাখে। আর হাঁটা শেখার পর থেকে সারাক্ষণ শুধু এ ঘর-ও ঘর দৌঁড়ে বেড়ায়। কিন্তু গত কয়েকদিন ধরে সর্দি আর কাশির কারণে একেবারে নেতিয়ে পড়েছে মেয়েটি। খবর বাসসের।

মাঝে মাঝে রাতের বেলায় জ্বরও আসছে। চার দিন পর ডাক্তারের কাছে নিয়ে যায় তার মা-বাবা। ডাক্তার দেখেই বুঝতে পারে মেয়েটি নিউমোনিয়ায় ভুগছে। তবে এখনো প্রাথমিক স্টেজে। কিছু ওষুধ আর খাবারের কথা বলে তিন দিন পর আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেন।

ওষুধ আর পর্যাপ্ত খাওয়ার পর স্নিগ্ধার মা সোমা বুঝতে পারে এখন তার মেয়ে অনেকটা সুস্থ। তারপরও তিন দিন পর আবার ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে। ডাক্তার ওষুধগুলো আরও পাঁচদিন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মুরাদ হোসেন বলেন, নিউমোনিয়া মূলত ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। বিভিন্ন ভাইরাস, ছত্রাক, জীবাণুজনিত কারণেই এই রোগের বিস্তার ঘটে। নিউমোনিয়ার কারণে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার মতে অপরিণত শিশুর জন্ম, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, বুকের দুধ পানে মায়েদের অনীহা এবং অপুষ্টি মূল দায়ী এই রোগের জন্য।

তিনি বলেন গুরুতর নিউমোনিয়ার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই নিউমোনিয়া প্রতিরোধে ও এরই মধ্যে যারা এই কঠিন রোগে ভুগছেন তাদের উচিত দ্রুত সেরে উঠতে প্রতিদিন স্বাস্থ্যকর কিছু খাবার খাদ্য তালিকায় রাখা। এক কথায় কিছু স্বাস্থ্যকর খাবার প্রতিদিন খাওয়া উচিত।

বিশেষ করে শীতে বাড়ে নিউমোনিয়াসহ ঠান্ডার প্রকোপ। কারণ শীতে তাপমাত্রা ওঠা-নামা করে। এছাড়া বাতাসে ধুলা-ময়লার আধিক্য ইত্যাদি বিভিন্ন কারণে নিউমোনিয়ার প্রকোপ বড়ে যায়।

আর সর্দি লাগলে নিউমোনিয়ার প্রকোপও বেড়ে যায়। তাই ঠান্ডা না লাগানোর দিকে বিশেষ সতর্ক থাকতে হবে।

ডা. মুরাদ বলেন, নিউমোনিয়া প্রতিরোধে প্রচুর পানি পান করতে হবে। এতে করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন উপাদান বের হয়ে যায়। ফলে শরীর থাকে সুস্থ।

শীতে ডিহাইড্রেশন এড়াতে পানির পাশাপাশি পান করতে হবে টাটকা ফলের রস। এ সময় যত বেশি তরল পদার্থ শরীরে যাবে, ততই ক্ষতিকারক কণা শরীর থেকে বের হয়ে যাবে। ফলে শ্বাসযন্ত্রও থাকবে সুস্থ। এই রোগ প্রতিরোধে খেতে হবে প্রদাহবিরোধী খাবার। 

অ্যান্টি ইনফ্লেমেটরি ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে নিউমোনিয়া থেকে দ্রুত আরোগ্য মেলে। এজন্য খেতে হবে বিভিন্ন ধরনের খাবার বাদাম যেমন- কাজুবাদাম, কাঠবাদাম, আখরোট ইত্যাদি। এছাড়া প্রতিদিনের ডায়েটে বিভিন্ন বীজ ও মুরগির মাংসের মতো প্রোটিন রাখতে হবে।

এ সময় প্রচুর শাকসবজি খাওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়ে তিনি বলেন সুস্বাস্থ্যের জন্য শীতে মৌসুমি সব শাকসবজি খেতে হবে। পালং শাক, লাল শাক, কলমি শাকসহ মৌসুমি সব সবজি।

এসবের পুষ্টিগুণ শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে শক্তি জোগায় এমনকি ফুসফুসসের স্বাস্থ্যও ভালো রাখে।

শীতে বাজারে মৌসুমি বিভিন্ন ধরনের ফল মেলে, যেগুলোতে ভিটামিন সি ভরপুর থাকে। ভিটামিন সি’যুক্ত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এসবের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে।

একাত্তর/আরএ
দেশে তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ তাপজনিত নানান রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে নবজাতক থেকে ৬ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।
বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন মায়োপিয়া নামের চোখের সমস্যায় ভুগছে। এশিয়া মহাদেশেই অবস্থা সবচেয়ে খারাপ। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ রোগে...
বুদ্ধি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যখন পরিবার দিশেহারা, দেশ-বিদেশ ঘুরে ক্লান্ত; তখন তাদের আশার আলো দেখাচ্ছে স্টেম সেল থেরাপি নামে এক বিশেষ চিকিৎসা। চিকিৎসকদের দাবি, এই চিকিৎসায়...
বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতিতে। এই সংক্রমণ প্রতিরোধে জুলাইয়ের শেষে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর