বৃষ্টিতে এক লাফে তাপমাত্রা কমলো চার ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ১২ মে ২০২৫, ০২:৩২ পিএম

টানা পাঁচদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের পর, রোববার বিকেলের পর স্বস্তির বৃষ্টির দেখা পেতে শুরু করেছে নগরবাবাসী। সোমবার সকাল থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে করে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাত হতে পারে। 

রাজধানী ঢাকায় গত কয়েক দিন গরম ছিলো অসহনীয়। তবে রোববার বিকেলের পর স্বস্তির বৃষ্টির দেখা পায় নগরবাসী। রাতও আরামেই কাটিয়েছে ঢাকার মানুষ। সোমবার ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি ঢাকার কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মুক্তি মিলেছে তীব্র তাপদাহ থেকে। 

আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঠান্ডা বাতাস বইতে থাকায় স্বস্তি এসেছে জনজীবনে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্নসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়া, ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাতের আভাস রয়েছে। বজ্রপাত হলে ঘরে মধ্যে থাকা, ভ্রমণ এড়িয়ে চলা ও গাছের নিচে আশ্রয় না নেওয়াসহ বেশ দশ দফা নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাতের আভাস রয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

ওই জেলাগুলো হচ্ছে- রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

এ সময়ে কিছু করণীয় মানতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসবের মধ্যে রয়েছে, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা। জানালা ও দরজা বন্ধ রাখা। সম্ভব হলে যাত্রা বা ভ্রমণ এড়িয়ে চলা। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। গাছের নিচে আশ্রয় না নেওয়া। কংক্রিটের মেঝেতে শয়ন না করা এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকা। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।

এআরএস
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর