ভাতিজার হাঁসুয়ার কোপে প্রাণ গেলো চাচার

আপডেট : ১২ মে ২০২৫, ০৩:৫১ পিএম

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার এলোপাতাড়ি হাঁসুয়ার কোপে মো. আসাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নূর হাবিব সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১২ মে) সকাল ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পানিহারা গ্রামের বাড়ির গরুকে পানি খাইয়ে ফিরছিলেন আসাদ। এমন সময় তার ভাতিজা নূর হাবিব সুমন পেছন থেকে এসে ধারালো হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন চাচা আসাদ।

পরে পরিবারের সদস্যরা দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের দাবি, এ ঘটনার পেছনে কোনো পূর্বপরিকল্পিত বিরোধ নেই। তবে সুমনের বাবা দ্বিতীয় বিয়ে করে পার্শ্ববর্তী গ্রামে থাকেন। আর সুমনের মা ও সুমন থাকতেন পুরাতন বাড়িতে। সুমনের বিরুদ্ধে তার মাকে প্রায়ই শারীরিক নির্যাতনের অভিযোগ উঠত। নিহত আসাদ এসব ঘটনায় প্রতিবাদ করতেন।

নিয়ামতপুর থানার ওসি কাওছার আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাকে নির্যাতন করার প্রতিবাদ করায় চাচা আসাদের ওপর সুমন দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিলেন এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। 

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত ভাতিজা নূর হাবিব সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরবিএস
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর