রাষ্ট্র পুনর্গঠন জনগণের অধিকার: আলী রীয়াজ

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২২ পিএম

রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়, এটি জনগণের অধিকারের বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়ে, দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। চেষ্টা চলছে একটি জাতীয় সনদের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর। যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগ এক অর্থে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, ধারণ করা এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার পূরণ ঘটেছে, তার সুনির্দিষ্ট রূপ দেয়া বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। মানুষ চায় যেন বারবার বাংলাদেশে এমন ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

এসময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলোতে নিরসন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন,জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সদন তৈরির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে।

একাত্তর/আরএ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর