এনআইডির পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করলো ইসি

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমানের সই করা পাঁচটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে এই আট কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, এনআইডির পরিচালক মো. আব্দুল হালিম খানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আর ইটিআইয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম হয়েছেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে এবং সেই পদে থাকা মো. সাইফুল ইসলামকে এনআইডির পরিচালক করা হয়েছে।

এছাড়া, এনআইডির উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপ-পরিচালক এবং এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে মাদারীপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই তালিকায় থাকা মো. রশিদ মিয়া এবং আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এর আগেও বদলি করা হলেও তারা সেই নতুন কর্মস্থলে যোগ দেননি। গত বছরের ১৪ অক্টোবরও তাদের বদলি করা হয়েছিলো, তবে তারা ঢাকায় থেকে গিয়েছিলেন।

এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। যাদের বদলি করা হয়েছে, সেটি বাস্তবায়ন হবে। প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক ধারায় এই রদবদল হয়েছে এবং তা বাস্তবায়নের বিষয়টিও নির্বাচন কমিশনের দায়িত্ব।

আরবিএস
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর