ড. ইউনূসের প্রতি বিশ্বাসের ঘাটতি নাই: নুর

আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:২৩ পিএম

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা বিভ্রান্ত ছড়িয়েছে যে, ড. ইউনূস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সে নেতা হয়, আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও এ ধরনের যেই নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদেরকে প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৩ মে) বিকেলে রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা, উপদেষ্টা আসিফ ইশরাককে বসতে দিবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয় সরকারের উপদেষ্টা যদি বাধা দেয় তাহলে বিএনপিতো তা মেনে নিবে না। যার ফলে ঢাকা গত কয়েকদিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

অভিজ্ঞ মানানসই ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠনের জন্যও তিনি উপদেষ্টা প্রতি আহবান জানান।

নুর বলেন, জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেতো না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে সাথে সাথে চিকিৎসা সেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এর কারণ কি।

তিনি ড. ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয় আপনি সকল দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবো।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

একাত্তর/আরএ
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা করতে পারবে না।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিলো।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর