গত চার নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি: সেলিমুজ্জামান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিলো। যে সরকারের সময় তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তার আগে মঈন উদ্দিন ফখরুদ্দিনের একটি তত্ত্বাবধায়ক সরকার ছিলো। সেই সরকারের সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় এই চারটি নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে গেলেও নিজের ভোটটা দিতে পারছেন কিনা আমার কাছে সন্দেহ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ জনসভায় কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ভোটার মিছিল সহকারে যোগ দেন।

সেলিমুজ্জামান সেলিম এসময় আরো বলেন, দেশে পুরানো দিনের ডামির নির্বাচন, দিনের ভোট রাতে বা ১৫৩ সিট বিনা ভোটে নির্বাচিত -এমন হবে না। আপনাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার জন্য ভোট দিয়ে দেশ গঠন করার সুযোগ দিতে হবে। আবার স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন।

গোপালগঞ্জ-২ আসনের প্রার্থীকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা যদি ভোট দিয়ে গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরকে নির্বাচিত করেন আর গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) থেকে আমাকে সহযোগিতা করেন আমি যদি নির্বাচিত হই, তাহলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল বসার, জেলা বিএনপির অ্যাড. এম এ আলম সেলিম, এম. তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

একাত্তর/আরএ
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর