পাচার অর্থ ফেরাতে লাগবে তিন থেকে পাঁচ বছর: গভর্নর

আপডেট : ২৭ মে ২০২৫, ০৩:১৪ পিএম

পাচার হওয়া আনুমানিক ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার ফেরত আনাটা কঠিন, বাংলাদেশ ব্যাংকও এই মুহূর্তে প্রস্তুত নয়, ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে পেতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, ইসলামী ব্যাংকগুলো মার্জার হবে, সেখানে টাকা ঢালতে হবে। তবে কবে মার্জ হবে তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থ-বছরে ১৭ হাজার ৩শ’ ৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের অর্থ-বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

বিএফআইইউ ২০২৩-২৪ অর্থ-বছরে ১১৪টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠায়। এছাড়া, বিএফআইইউ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে ১,২২০টি তথ্য বিনিময় করেছে যা পূর্ববর্তী অর্থ-বছরের তুলনায় ১৩.৯১% বেশি।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তার ধারণা ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু সেই টাকা ফেরত আনা কঠিন। তবে, বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্পদ জব্দ শুরু হয়েছে। আর টাকা ফেরত আনতে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে। 

ব্যাংক মার্জার নিয়েও কথা বলেন গভর্নর। বলেন, ইসলামী ব্যাংকগুলো মার্জ করার কথা আগে ভাবা হচ্ছে। সেখানে টাকা ঢালতে হবে। টাকাটা সরকারই দিবে।

কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত ফ্রিজ করা হয়নি এবং হবেও না, কারণ বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, যোগ করেন আহসান এইচ মনসুর।

একাত্তর/আরএ
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর