মরদেহ থেকে দুই চোখই চুরির অভিযোগ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:৩১ পিএম

মৃত মানুষের চোখ চুরির অভিযোগ উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মাসুম আলী নামে এক ব্যক্তির চোখ চুরির অভিযোগ করেছেন তার স্বজনেরা। চুরির বিষয়টি এখনও সুরাহা না হওয়ায় মরদেহ নেয়নি মাসুম আলীর স্বজনরা। চোখ চুরির বিষয়টি স্বীকার করলেও, কিভাবে হলো সেটি নিশ্চিত নয় কর্তৃপক্ষ। 

রংপুর মহানগরের পরশুরাম থানার বুড়িহাট বাহাদুর সিং মাস্টার পাড়ার বাসিন্দা মাসুম আলী। মঙ্গলবার এক পারিবারিক দ্বন্দ্বে গুরুতর আহত হয়েছিলেন তিনি। বিকেলের দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখায় হয় হাসপাতালের মর্গে। 

স্বজনরা জানা, ময়নাতদন্তের জন্য মাসুম আলীর মরদেহটি রাখা হয় হাসপাতালের মর্গে। বুধবার সকালে ময়না তদন্তের সময় সময় দেখা যায়, মরদেহের দুটি চোখই নেই। এতে হতবাক হয়ে পড়েন স্বজনরা। বিষয়টি জানাজানি হয়ে গেলে রংপুর মেডিক্যাল হাসপাতালের ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। 

ক্ষুব্ধ স্বজনরা জানান, প্রথমত হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা্ হতে পারে। এত বড় একটি হাসপাতালে মরদেহের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়া খুবই দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।  তারা প্রশ্ন তোলেন, এখন কি কোন মরদেহও আর নিরাপদ নয়। 

নিহতের পরিবারের দাবি, শঙ্গলবার রাতে লাশ মর্গে রাখা হয়েছিল। পরের দিন বুধবার সকালে এসে দেখি লাশের চোখ নেই। আমরা চোখ ছাড়া লাশ নিতে পারি না। হাসপাতাল পরিচালক বলছেন, মৃত মানুষের চোখ নিয়ে কী করবেন? আমরা চোখসহ মরদেহ চাই এবং এই অপরাধের সুষ্ঠু বিচার দাবি করছি।

এদিকে, মঙ্গলবার নিহত মাসুমের সুরতহাল করেন সাব ইন্সপেক্টর হানিফ। তিনি জানান, প্রাথমিক সুরতহালে তিনি চোখের কোন ত্রুটি পাননি। মেডিকেল মর্গের দায়িত্বে থাকা সর্দার অফিসের কর্মকর্তারা, ভারপ্রাপ্ত পরিচালক কে দায়ী করেন। তারা জানান, বারবার বলার পরেও মর্গের সুরক্ষা কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।  

অভিযোগ রয়েছে, হাসপাতালের মর্গে নেই প্রয়োজনীয় ফ্রিজিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মরদেহ সংরক্ষণের অব্যবস্থা ও অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

চোখ চুরির ঘটনায় রংপুর মেডিকেল কলেজ মেডিক্যাল হাসপাতালের দায় স্বীকার করে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। 

হাসপাতালের আশে পাশের বাসিন্দারা জানান, রংপুর মেডিক্যালের মর্গ থেকে মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এমন অভিযোগ পাওয়া গেছে। তারা মনে করেন এতে জড়িত সিন্ডিকেট।  

একাত্তর/এসি
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর