‘অ্যাক্সিডেন্টলি’ নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্ব পেয়েছি: প্রধান বিচারপতি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৩২ পিএম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রমনা থেকে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসিসহ দেশের প্রতিটি প্রান্তের মানুষ ও ছাত্ররা বিচার চায়। ‘অ্যাক্সিডেন্টলি’ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবেই দায়িত্ব পেয়েছি। 

বুধবার (২৮ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

দেশের আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় প্রধান বিচারপতির অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়্যাডহ্যাম কলেজ তাকে আজীবনের জন্য ‘অনারারি ফেলোশিপ’ দিয়েছে। প্রধান বিচারপতির এই অর্জন উদযাপন করতেই বার অ্যাসোসিয়েশনের এই আয়োজন।

এসময় বিচার বিভাগের চলমান সংস্কার বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নেওয়ার আহবান জানান তিনি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের দুজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র আইনজীবীসহ অনেকে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রধান বিচারপতি দায়িত্ব নিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত। এই সম্মান কেবল তার নয়- এটি বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদার প্রতীক।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর