বাজেট সহায়তা ও রেল উন্নয়নে ১০০ কোটি ডলার দেবে জাপান

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৪৮ পিএম

বাজেট সহায়তা ও রেলপথের জন্য বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ ও অনুদান দিবে জাপান। শুক্রবার (৩০ মে) সকালে জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সাথে বৈঠকে এই ঋণ সহায়তার চুক্তি হয়।

প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তখন প্রধান উপদেষ্টাকে বরণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনুসকে।

পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারিচালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চাকু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

এসময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য ১ বিলিয়ন ডলার দেয়ার কথা জানায় জাপান। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান।

একাত্তর/আরএ
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর